খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

montri_sm_577819555সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৈরাজ্য বিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামের নাশকতা চালিয়ে যাচ্ছে। নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মশুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার আহমদ, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খাঁন, জাসদের সভাপতি আব্দুল হক, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/রাজু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G