খালেদা জিয়ার কিছু হলে আগুন জ্বলবে..

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক প্রতিক্ষণ ডট কম

mohila_dal_bg_258374710খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে স্লোগানে একটি মিছিল বের করে গুলশান কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের অর্ধশতাধিক নেতাকর্মী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গুলশান-২ থেকে মহিলা দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। পরে তারা মিছিলসহকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর তারা আবার গুলশান-২ এর দিকে চলে যান।

গত ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে খালেদা জিয়া অবরুদ্ধ রয়েছেন বলে দাবি করেন দলের নেতাকর্মীরা।
এদিকে শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। নানা নাটকীয়তার পর শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/ রিতা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G