খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রকাশঃ মে ২৬, ২০১৬ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

150316163920_bd_khaleda_zia_640x360_afp_nocredit

রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে  আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। খালেদা জিয়া ছাড়াও আরো ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল রাত ৮টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক।

খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য অন্য কয়েকজন আসামি হলেন—হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, আমানউল্লাহ আমান, মামুন হাসা, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।

আদালত সূত্রে জানা যায়, উল্লিখিত আসামিরা বাদে বাকিরা সাধারণ। অভিযোগপত্রটি গতকাল ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে উপস্থাপন করা হয়। আগামী ১৩ জুন এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে।

মামলায় খালেদা জিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে আমানউল্লাহ আমান এ মামলায় জামিনে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হুকুমে দারুসসালাম এলাকাধীন এলাকায় জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙচুর করে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় একই বছরের ৩ ফেব্রুয়ারি ওই থানার এসআই টিটু সরদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G