খুনি গ্রেফতারে রিট নিয়মিত বেঞ্চে
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১২, ১৮ ও ২০ এপ্রিল আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ। এরপর আবেদনকারী আইনজীবী ফের বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে যান। পরে আদালত মামলাটি সুপ্রিম কোর্টের অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। আগামী ২ মে খুলবে সুপ্রিম কোর্ট।
আদালতে আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করব।’
======






















