খেলাধুলার প্রতি মনোযোগী হন: প্রধানমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক

PM_playground_bg_162064856ছেলে-মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাঠে এসে খেলা উপভোগ করলাম। মাঠে বসে চিনাবাতাম খেতে খেতে খেলা দেখার মজাই আলাদা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণকালে তিনি বলেন, স্কুলগুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। যাতে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে। তারা খেলাধুলার আগ্রহী হলে বিপথে যাবে না। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তারা সুস্থ মানুষ হয়ে গড়ে উঠবে আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য।

ছোটদের খেলার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এরা চমৎকার নৈপুণ্য দেখিয়েছে। মনে হয়, বড়দেরও হার মানিয়ে দিয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন শেখ হাসিনা। এরপর তিনি মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। বিকেল ৩টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হয়।

এ ফাইনাল ম্যাচে অংশ নেয় ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহীর বাঘমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এদিকে দুপুরে অনুষ্ঠিত হয় ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ম্যাচে কক্সবাজার জেলার পেকুয়ার রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী জয়। ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে তারা হারায় দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G