খোকনের বাসায় আব্বাস পত্নী

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৯:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

afroza-abbasঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বাসায়  গিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

শুক্রবার সন্ধ্যায় খোকনের পুরান ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোডের বাসায় যান তিনি।

এই সময় সাঈদ খোকন বাসায় ছিলেন না। তবে আফরোজা আব্বাসকে আপ্যায়ণ করেছেন সাঈদ খোকনের চাচা আব্দুর রহমান ও চাচি।

মাগরিবের আজান দিলে সেখানেই নামাজ আদায় করেন আফরোজা। নামাজ আদায় শেষে আফরোজা আব্বাস সাঈদ খোকনের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তাকে চা-নাস্তা দিয়ে আপ্যায়নও করেন সাঈদ খোকনের স্বজনরা।

এদিকে আজ সকাল ৯টা থেকে রাজধানীর গোপীবাগ, টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, ফরিদাবাদ, লোহারপুল, কাঠেরপুল, ঋষিকেশ দাস লেন ও নারিন্দা এলাকায় গণসংযোগ করছেন আফরোজা আব্বাস।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G