খোরশেদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

death-sentence-nnbdখোরশেদ আলম নামক এক যুবক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমীনের আদালত বুধবার (১১ মার্চ) এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দুলাল, বিল্লাল, শরীফ মাহমুদ, আমজাদ ও বুলবুল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সুমন ওরফে পাগলা সুমন, সালাউদ্দিন ও জাভেদ মিয়া। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নিহত খোরশেদ আলম (২২) মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। ১৯৯৯ সালের ২২ মে মিটফোর্ড হাসপাতালের পেছনে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G