গণজাগরণ মঞ্চের হরতাল পালিত হচ্ছে

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ/এডি/বিএ

Hartalলেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

এরই মধ্যে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ফলে এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয় এ অর্ধদিবস হরতাল। শুরু থেকেই শাহবাগে এসে জমতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

পৌনে সাতটার দিকে উপস্থিতি বাড়লে তারা বাটা সিগন্যাল মোড় পর্যন্ত মিছিল করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এরপরই সড়কের মাঝখানে অবস্থান নেন গণজাগরণ কর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে সবদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (০১ নভেম্বর) এ অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। হরতালের সমর্থনে সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে এর সত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ রণদীপম বসু ও তারেক রহিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G