গণভবনে ছাত্রলীগের নতুন কমিটি

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

sheikh-hasina20131204004646প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নতুন কমিটির সকল সদস্যরা। আজ সোমবার বিকেলে তার গণভবনে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার ছাত্রলীগের ২৮ তম সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন আগামী দুই বছরের জন্য নির্বাচিত হন।

কেন্দ্রীয় কমিটির এই নির্বাচনে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট তিন হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে দুই হাজার ৮১৯ জন ভোট দেন। এর মধ্যে সাইফুর রহমান সোহাগ ২৬৯০ ভোট পেয়ে সভাপতি এবং জাকির হোসেন ২৬৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G