গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

প্রকাশঃ মার্চ ২০, ২০১৭ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রামগড় উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম ওই এলাকার আবদুর রহমান বদির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রোকেয়া বেগম বাড়ির পাশে বাঁধা গরু আনতে গেলে বজ্রপাতে তিনি মারাত্বকভাবে আহত হন। স্বজনরা তাকে আহত অবস্থায় রামগড় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রামগড় ইউনিয়রে ৯নং ওয়ার্ড সদস্য নবরায় ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G