গাজীপুর ছাত্রলীগের নতুন কমিটি

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

কমিটিনতুন কমিটি ঘোষণা করা হয়েছে গাজীপুর জেলা শাখা ছাত্রলীগের। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি রবিবার বিকেলে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন— দেলোয়ার হোসেন সভাপতি, জাহিদুল আলম রবিন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ।

আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G