গাদ্দাফির ছেলের ফাঁসি

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

Saif-al-Islam_2038118bলিবিয়ার প্রয়াত সাবেক স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। যুদ্ধাপরাধের দায়ে তাদের এই দন্ড দেওয়া হয়। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানান, ২০১১ সালে গাদ্দাফি সরকারের পতনের দাবিতে গড়ে উঠা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়া লোকজনের ওপর ব্যাপক নির্যাতন করা হয়েছে। গাদ্দাফির ছেলেসহ সরকারের উচ্চপর্যায়ের ৩০ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের এপ্রিলে এ মামলার কার্যক্রম শুরু হয়। এর পর দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দেশটির আদালত গাদ্দাফি ছেলে সাইফসহ ৮ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন।

উল্লেখ্য যে, ২০১১ সালে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের দমনে নির্যাতনের অভিযোগে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামসহ তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের আরো ৩০ কর্মকর্তা এ মামলায় অভিযুক্ত ছিলেন। রায় ঘোষণার সময় সাইফ আদালতে উপস্থিত ছিলেন না।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G