গাড়ি খাদে পড়ে একই পরিবারে ১০ জনের মৃত্যু

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

ggggggggপাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মানশেরা জেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে ছয় নারীসহ একই পরিবারের অন্তত ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে প্রদেশের বালাকোট থেকে সানগার যাওয়ার পথে দ্রুতগতিতে চলা মাইক্রোটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।

এতে ১০ যাত্রী নিহত হলেও তিন জন বেঁচে যান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

আহতদের মানশেরার শাহ আব্দুল্লাহ তাদরেসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের সূত্র মতে, উমরাহ থেকে ফেরা আত্মীয়কে বিমানবন্দর থেকে গ্রহণ করে বাড়ি যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। সূত্র : ডন।

প্রতিক্ষণ/এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G