গুরুতর অসুস্থ হান্নান শাহ; সিএমএইচে ভর্তি

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৬ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

hannan shaবিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সিএমএইচের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) হান্নান শাহর চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়,  মঙ্গলবার সকাল ৯টার দিকে হান্নান শাহ অসুস্থ হয়ে পড়েন। পরে  সিএমএইচে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান  বলেন, দুদিন ধরে হান্নান শাহর ডায়াবেটিসের মাত্রা বেড়ে গিয়েছিল। আজ তা আরো বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে আছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

=======

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G