গুলশান কার্যালয়ে সন্ত্রাসী আছে শ’ খানেক

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

52_Mofazzal+Hossain+Chowdhury+Maya_09042014_0003বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শ’ খানেক সন্ত্রাসী আছে দাবি করে সেখানে চিরুনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেইটে আওয়ামী লীগ সমর্থীত ২২টি সংগঠনের মানববন্ধন ও হরতাল বিরোধী সমাবেশে তিনি একথা বলেন।

মায়া বলেন, ‘খালেদার কার্যালয়ে অবস্থানরত ওই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করলে দেশের বর্তমান সংকট সমাধান হবে বলে আমার মনে হয়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ‘হাওয়া ভবন’ করেছিল। আর খালেদা জিয়া করেছে ‘বোমা ভবন’। এখান থেকেই সারাদেশে বোমা মারার পরিকল্পনা হয়। এমনকি এখন থেকে বোমা সাপ্লাইও হয়ে থাকে।’

খালেদা জিয়াকে ইসলামের শত্রু দাবি করে তিনি বলেন, ‘হজের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত হয় বিশ্ব ইজতেমায়। সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা যেন না আসতে পারে তাই খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে বাধাগ্রস্ত করেছেন। এই অপরাধে আল্লাহ যেন তার শাস্তি দেন সেই দোয়া করি।’

বিএনপির হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীতে কোন দল হরতাল ডাকলে সেটা সফল হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিএনপি হরতালের ১২টা বাজিয়ে দিয়েছে। এই হরতালের কোন অর্থ নেই। এর মাধ্যমে তিনি আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।’

মানববন্ধন ও সমাবেশে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ মোট ২২টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G