গেল ছয়; পেল দেড়শো

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০১৬ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ পূর্বাহ্ণ

253835

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আক্ষেপ হয়ে ছিল শুধু মাহমুদউল্লাহর আউটটা। সারা দিন ব্যাটে-বলে ভালো নৈপুণ্য দেখিয়ে দিনের শেষ বলে আউট হয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আজ রোববার তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছে বাংলাদেশের। স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ২৫০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এগিয়ে আছে ২২৭ রানে। তবে হারাতে হয়েছে ৬ উইকেট। এরমধ্যে মুশফিকের আউটটিকে অমনোযোগিতায় মনে হল।

তৃতীয় দিনে প্রথম ১৪ ওভার নির্বিঘ্নেই কাটিয়েছিলেন ইমরুল ও সাকিব। কিন্তু ১৫তম ওভারে মইন আলীর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল। আউট হওয়ার আগে খেলেছেন ৭৮ রানের লড়াকু ইনিংস। এরপর সাকিব, মুশফিকও গেল। 

দ্বিতীয় দিনে মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২৪৪ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। দিনের শেষপর্যায়ে ব্যাট হাতেও ভালো নৈপুণ্য দেখিয়েছিলেন তামিম-ইমরুল-মাহমুদউল্লাহরা। উদ্বোধনী জুটিতেই ৬৫ রান জমা করেছিলেন তামিম-ইমরুল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শুধু মুমিনুল হক। প্রথম ইনিংসে ৬৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ১ রান করে। দ্বিতীয় দিনের শেষ বলে আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ খেলেছেন ৪৭ রানের ইনিংস।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G