গোপালগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ মে ২৫, ২০১৭ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

গোপালগঞ্জে এক গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন – জাকারিয়া শাপু, আলীউজ্জামান খোকন মাস্টার, শাহাদত হোসেন, হেমায়েত উদ্দিন ও শাজাহান। তাদের মধ্যে শাপু ও শাজাহান পলাতক।

এসময় পাঁচজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এ আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে। আর ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা দিতে হবে, তা না হলে আরও ছয় মাস জেল খাটতে হবে তাদের।

যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক। ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক।

মামলার বিবরণ থেকে জানা যায়, কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে ১৯৯৯ সালের ১০ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। ঐদিন দুপুরে জুমার নামাজ পড়ে ছিরু মোল্লা নৌকায় বাড়ি ফেরার পথে আসামিরা নৌকায় হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

ছিরুর স্ত্রী আমেনা বেগম পরদিন ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G