গ্যাসের লাইন বিস্ফোরনঃ দগ্ধ ৩

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

01রাজধানীর জুরাইনে একই পরিবারে তিন জন দগ্ধ হয়েছেন। প্রতিবেশীদের ভাষ্য মতে, গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। যার ফলেই তারা দগ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জুরাইন-পোস্তগোলার তুলাবাগিচা এলাকার একটি টিনশেট বাসায় রবিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- খোরশেদ আলম বাবু (৪০), তার স্ত্রী জহুরা বেগম (৩২) ও তাদের ছেলে রিফাত আহমেদ (০৬)।

আহতদের প্রতিবেশী রেজাউল করিম জানান, টিনশেট ভবনের পাকা দেয়ালের পাশে রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন ছুটে আসে। এসে দেখেন গ্যাসের পাইপ লাইন থেকে লাগা আগুনে ঘর জ্বলছে। এ সময় আহত অবস্থায় একই পরিবারের তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। স্থানীরা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তিনজনের মধ্যে খোরশেদ আলমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। অন্য দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে জহুরা বেগম ৪ শতাংশ এবং রিফাতের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G