চট্টগ্রামে অন্ত:সত্ত্বা গৃহবধুর আত্মহত্যা

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৯ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৬ অপরাহ্ণ

ইমাম উদ্দিন :

চট্টগ্রামে কাট্টলী এলাকায় মর্জিনা(১৯) নামের এক অন্ত:সত্ত্বা গৃহবধু বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

জানা যায়, মর্জিনা কুমিল্লা নাঙ্গলকোট থানার তালতলা গ্রামের মো: জাকির হোসেনের মেয়ে।২০১৭ সালে মর্জিনার সাথে মিরসরাই এর মধ্যম বাজার গ্রামের আব্দুল মজিদের ২য় পুত্র আব্দুল আল নোমানের পারিবারিক ভাবে বিয়ে হয়।মর্জিনার স্বামী, বাবা-মা ও ছোটভাই জামিলসহ চট্টগ্রামে কাট্টলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পরিবারে কোন অশান্তি ছিল না বলে জানান পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা।

মর্জিনার স্বামী নোমান জানান, ‘আমার স্ত্রী ৪ মাসের প্রেগন্যান্ট ছিলেন। সে চাকুরী করার জন্য বেশ কয়েকবার অনুমতি চায়, কিন্তু আমি তাকে এই অবস্থায় চাকুরী করতে নিষেধ করি। এমনকি মর্জিনার বাবা-মাও তাকে চাকুরী করতে নিষেধ করেন। কীভাবে কী হয়ে গেলো বুঝতে পারছিনা।’

তিনি আরো বলেন, ‘সোমবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মর্জিনা ফের চাকরী করার অনুমিত চাইলে আমি তাকে আবারো নিষেধ করি। মর্জিনা তখন চুপ ছিলো। এরপর আমার কাজে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দেয় মর্জিনা। কিছুক্ষণপর মোবাইলে ব্যালেন্স না থাকায় ব্যালেন্স নেয়ার জন্য দোকানে যাই।ফিরে এসে দেখি বাসার ২ টি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে দেখি মুরজিনার ঝুলন্ত লাশ। তখন আমার চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা দৌড়ে আসেন।’

উল্লেখ্য সেসময় মর্জিনার বাবাও কর্মস্থলে ছিলেন। বাসায় তার স্বামী নোমান ছাড়া আর কেউ ছিল না বলে জানিয়েছে এলাকাবাসী।

চট্টগ্রামের আকবর শাহ থানার এস আই জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রতিক্ষণকে বলেন, ‘দরজা ভেঙ্গে উদ্ধার করেছি আমরা। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে; তবে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান থাকবে। আপাতত লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।’

প্রতি/ এডি/রন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G