চবিতে ফের উত্তেজনা
চবিপ্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হলের সিটদখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে ফের উত্তেজনা সৃষ্টি হয়। শাহজালাল ও শাহ আমানত হলের মূলফটকে দু’গ্রুপের মাঝে ফের উত্তেজনা দেখা দেয়। এ সময় দু’হলের মাঝখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু গ্রুপ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের গ্রুপের মধ্যে সকাল ১১টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের মাঝে এ উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় শাহজালাল হলে অবস্থান করে সভাপতি গ্রুপের কর্মীরা এবং শাহ আমানত হলে অবস্থান করেছে সাধারণ সম্পাদকের কর্মীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু বলেন, আমাদের সিনিয়র জুনিয়রের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তাদের মাঝে সমঝতার চেষ্টা করছি। এদিকে এ বিষয়ে জানতে চেয়ে সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, আমরা দুপক্ষের সাথে কথা বলে সমঝোতা করার চেষ্টা করছি। সংঘর্ষের কোন তদন্ত কমিটি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সার্বিক অবস্থার উপর বিবেচনা করে তদন্ত কমিটি করা হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে বসবে।
এদিকে গতকাল সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হলের সিট ভাগাভাগিকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের গ্রুপের মাঝে সংর্ঘষ হয়। এতে পুলিশের এস আই সহ ৭জন আহত হয়।
প্রতিক্ষণ/এডি/তাফ


















