চলছে ৭২ ঘন্টার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৮:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

hartal_50095বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন চলছে। লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার এ হরতাল শুরু হয়।

 এদিকে আজ মঙ্গলবার রাজধানীতে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এছাড়া, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, রিকশাসহ বিভিন্ন যানবাহন।

 শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের এ ঘোষণা দেন। এর আগে, শুক্রবার এক বিবৃতিতে আইন অমান্য ও অসহযোগ আন্দোলন শুরু করার ইঙ্গিত দেন তিনি।

এদিকে, হরতাল-অবরোধে সন্ত্রাস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রোববার সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, সোমবারের এসএসসি পরীক্ষা বরাবরের মতো পিছিয়ে দেওয়া হয়েছে। হরতালে পরীক্ষার্থীদের ওপর নাশকতার আশঙ্কায় পরীক্ষা পেছানো হয় বলে জানা গেছে।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ০৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে ২০দল। যা ৪১তম দিনেও অব্যাহত রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G