চাকা ফেটেছে বাংলাদেশ বিমানের

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৫ সময়ঃ ৮:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

nd bimanবাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করার পরে চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে সৈয়দপুর বিমানবন্দরে। তবে এতে বিমান যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

সোমাবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. শাহিন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ৪৯৩ নম্বরের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে বিকেল ৫টার দিকে অবতরণ করে। রানওয়ে থেকে খানিকটা দূরে থেকে থাকতে হঠাৎ ফেটে যায় প্লেনটির চাকা। এসময় বিমান থেমে যাওয়ায় সব যাত্রীই অক্ষত আছে।

তবে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ত্রুটি সেরে ফ্লাইটটি আবারো ঢাকায় যাত্রা করার কথা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G