পাকিস্তানে চারজঙ্গির ফাঁসি কার্যকর

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৭ অপরাহ্ণ

downloadপাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলায় জড়িত সন্দেহে চারজন জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে ।

গত বছরের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে তালেবান জঙ্গিরা ১৫০জন শিক্ষক-ছাত্রকে হত্যা করে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।

সেনাবাহিনীর একটি আদালতে তাদের বিচার হয়েছে। তাদের বিরুদ্ধে হামলাকারীদের সহায়তার অভিযোগ ছিল। হামলাকারীরা অবশ্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সেদিনই নিহত হয়। ওই হামলার বর্ষপূর্তির দুই সপ্তাহ আগে এই সাজা কার্যকর করা হলো

হামলায় এক সন্তানকে হারিয়েছেন তোফায়েল আহমেদ খান। আরেক সন্তান আহত হয়। তিনি বলছেন, ”আমি হয়তো আর আমার সন্তানকে ফিরে পাবো না, কিন্তু এই সাঁজা কার্যকরের ফলে অন্যরা নিরাপদ হবে।”

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G