চার্জার ছাড়াই স্মার্টফোনে চার্জ

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

smart_phonesস্মার্টফোন গোটা বিশ্বকে যেমন নিমিষেই হাতের মুঠোয়  এনে দেয়, ঠিক তেমনই খানিক বাদেই ফোনের চার্জও নিমিষেই ফোন থেকে হাওয়া। তার ওপর গেমস খেলার নেশা থাকলে তো কথাই নেই। ফোনের সাথে চার্জারও সঙ্গে নিয়ে ঘুরতে হবে। কখন কোথায় চার্জ শেষ হয়ে আপনার স্মার্টফোন চূড়ান্ত আনস্মার্ট হয়ে যায় কিছুই বলা যায় না।

এবার সে সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে। গেমস খেলে ফোন রাখার পর দেখবেন নিজে থেকেই চার্জ আবার ফিরে আসছে। ম্যাজিক নয়, খাঁটি বিজ্ঞান।

সম্প্রতি একদল মার্কিন বৈজ্ঞানিক এমন এক প্রযুক্তি আবিস্কার করেছেন, যা রেডিও ফ্রিকুয়েন্সিকে বিদ্যুতে পরিনত করেছে। ফলে এমন সব ডিভাইস যা রেডিও ফ্রিকুয়েন্সি ধরতে পারে, এই প্রযুক্তি ব্যবহার করে তা সবই চার্জ করা সম্ভব হবে।

টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, প্রযুক্তিটি একটি কেস বা কভারের মতো। যেটা ফোনের সিগনাল খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায় আপনার মোবাইলে পাঠিয়ে দেয়। যার ফলে মোবাইল নিজে নিজেই চার্জ হতে পারে।

আমেরিকার নিকোলা ল্যাবস এবং ওহাইও স্টেট ইনিভার্সিটির যৌথ উদ্যোগে, আগামী এক বছরের মধ্যেই এই প্রযুক্তি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।

শুধু মোবাইলের ক্ষেত্রেই নয়, এই প্রযু্ক্তি ব্যবহার করে এম্বেডেড সেন্সর এবং বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতিও চার্জ করার কাজে ব্যবহার করা যেতে পারে।

সূত্রঃ ইন্টারনেট।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G