ছাত্রলীগের নেতৃত্ব আসছে সোহাগ-জাকির

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shohag...jakirশেষ মূহুর্তেও ছাত্রলীগের দুই সিন্ডিকেটের নেতারা সমঝোতায় পৌঁছতে না পারায় অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে ভোটেই নির্বাচিত হচ্ছে সংগঠনটির আগামীর নেতৃত্ব।

ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও সাবেক সভাপতি লিয়াকত শিকদারসহ সাবেক কয়েকজন নেতা মিলে প্রার্থীদের মধ্য থেকে এরইমধ্যে ঠিক করেছেন তাদের প্যানেল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের সমর্থিত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সিন্ডিকেটের প্রার্থী হিসেবে নির্বাচনে সভাপতি পদে অংশ নিচ্ছেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন।

অপরদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন সিন্ডিকেট তাদের প্রার্থী এখনও চূড়ান্ত করতে পারেনি। তবে নাছিম-রিপন সিন্ডিকেট থেকে প্রার্থী চূড়ান্তের বিষয়টি প্রক্রিয়াধীন। শনিবার রাতে এ প্যানেল ঠিক করা হয় বলে জানা গেছে।

রবিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই দু’জনের মধ্যে সোহাগের বাড়ি মাদারীপুর ও জাকিরের বাড়ি মৌলভীবাজার। দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। সোহাগ ভাষাবিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এবং জাকির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে প্রথমে দুই সিন্ডিকেটের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G