ছাত্রলীগ নেতার বাসায় যুবলীগের ডাকাতি

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

30115_176পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় ডাকাতি করেছেন পৌর যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান টিংকুসহ তার সহযোগীরা।

আরিফুর রহমান টিংকু পাবনা পৌর যুবলীগের আহবায়ক ও পাবনা শহরের শালগাড়িয়া মালিগলি স্কুল পাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জাদিদ, পিন্টু ও আসলাম নামের তিন যুবককে আটক করে গণধোলাই দেয়। এসময় তারা ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে জানান। পরে স্থানীয়রা টিংকুকে ধরে গণধোলাই দিলে সে ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে।

এসময় তার অফিস কক্ষ থেকে তিনটি মুখোশ উদ্ধার করা হয়।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য গত ১০ জুন দুপুর ১ টার দিকে পাবনা শহরের ব্যস্ততম জেনারেল হাসপাতাল সড়কের শালগাড়িয়া এলাকায় জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় দূর্ধর্ষ ডাকাতি করে প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G