ছাত্রলীগ নেতার হাতে ব্যবসায়ী খুন

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khuচাঁদা না দেয়ায় পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন তাজুল হোসেন (২২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার সন্ধায় লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি হাটে হামলার ঘটনা ঘটে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

হামলার ওই ঘটনায় আহত হয়েছেন নিহত তাজুলের অপর ৪ ভাই। আহতদেরও রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ রাতেই লিমন ইসলাম, লিটন ইসলাম ও এরশাদ হোসেন নামের
ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে। তাজুল হোসেন পঞ্চগ্রাম পশ্চিম মণ্ডলপাড়া গ্রামের সামাদ মণ্ডলের ছেলে।

 

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G