ছেলেদের ব্রণ দূর করার উপায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

menশুধু মেয়েরাই ত্বকের যত্ন নিবে আর ছেলেরা নিজের ব্যাপারে একটুও সচেতন হবে না তা কী করে হয়? ছেলেদেরও উচিত নিজের প্রতি একটু যত্নবান হওয়া। বিশেষ করে ছেলেদের মুখে মাঝেমাঝে ব্রণ দেখা যায় যা সহজে ভালো হয় না। কারণ, তারা এ ব্যাপারে উদাসীন থাকে, ঠিকমতো যত্ন নেয়া না। একটা সুন্দর এবং পরিষ্কার মুখই কিন্তু সৌন্দর্যের অনেকখানি বহিঃপ্রকাশ ঘটায়। তাই মুখেরই বেশি করে যত্ন নেয়া উচিত। চলুন জেনে নিই ছেলেরা কীভাবে ব্রন দূর করবেনঃ

১. বাইরে থেকে ঘরে ফিরে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। সাধারণত তৈলাক্ত ত্বকেই ব্রণের সংক্রমণ বেশি হয়। তাই সবসময় মুখ পরিষ্কার রাখুন।

২. প্রতিদিন অন্তত তিন-চারবার মুখ ধোয়ার অভ্যাস করুন। ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে।

৩. ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্বল হবে।

৪. নিয়মিত গোসল করুন।

৫. মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন।

৬. মুখে ব্রণ দেখা দিলে তা নখ দিয়ে খোঁটাখুঁটি করা একদম ঠিক না। এতে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হয়ে যাবে।

৭. তৈলাক্ত খাবার, ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।

৮. বেশি করে শাকসবজি খাবেন।

৯. প্রচুর পানি পান করবেন।

১০. পেট পরিষ্কার রাখা খুবই জরুরি। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে ত্বকে ব্রণ দেখা দেয়। নিয়মিত সবুজ শাকসবজি আর টাটকা ফলমূল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে প্রতিকার পাওয়া যায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G