জন্মদিনে ৪ কেজি সোনায় তৈরি শার্ট !

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

৪-কেজি-সোনায়-তৈরি-শার্টবাল্যকালে ব্যার্থতার দায় নিয়ে স্কুলের পাঠ চুকিয়েছিলেন তিনি। তারপর জীবনে যা করেছেন তা হতো সর্বোচ্চ শিক্ষা গ্রহন করলেও পারতেন না ভারতের মহারাষ্ট্রের পঙ্কজ পরখ।

তার ৪৫তম জন্মদিনে চার কেজি সোনা দিয়ে বানানো বিশেষ ‘শার্ট’ পরেছেন স্থানীয় প্রভাবশালী রাজনীতিক ও শিল্পপতি পরখ।

অর্থের মূল্যে এক কোটি ত্রিশ লাখ রুপিরও বেশি। শার্টটি পরে মুম্বাই শহর থেকে ২৬০ কিলোমিটার দূরের ইওলা শহরে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন পরখ।

সোনার প্রতি আগ্রহ নিয়ে পরখ বলেন, সাধারণত আমি কখনও ২-৩ কেজি ওজনের সোনার অলঙ্কার ছাড়া বাইরে যাইনি। বরাবরই আমি সোনার প্রতি আসক্ত। পাঁচ বছর বয়স থেকেই সোনায় আসক্তি শুরু হয় আমার। তবে, কেবল আমিই সোনার প্রতি আসক্ত, পরিবারে অন্য কারও সোনার প্রতি আকর্ষণ নেই।

পরখ আরও বলেন, ২৩ বছর আগে আমার বিয়ের সময়ও আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই। তখন সবাই বলছিল, কনের চেয়ে আমার শরীরেই বেশি স্বর্ণালঙ্কার। কিন্তু আমি এই রাজকীয় ধাতু সত্যিই অনেক পছন্দ করি।

বিশেষ এ শার্টে সাতটি খাঁটি সোনার বোতাম রয়েছে। শার্টটি তৈরি করতে মুম্বাইয়ের প্রখ্যাত শান্তি জুয়েলার্সের ২০ জন স্বর্ণকার দুই মাস ধরে ৩২০০ ঘণ্টা পরিশ্রম করেছেন।

শার্টটির বৈশিষ্ট্য হল-এটি সাধারণ শার্টের মতোই নমনীয় এবং কোমল। ওপরে স্বর্ণ থাকলেও ভেতরে পাতলা কাপড় দেওয়া হয়েছে। এটা খুব সহজে পরিষ্কারও করা যাবে এবং সাধারণ কাপড়ের মতো ঝুলিয়ে শুকানোও যাবে। শার্ট বানাতে যে সোনা ব্যবহার করা হয়েছে তারও রয়েছে আজীবন গ্যারান্টি।

এই ধনকুবের তার সম্পদ হতে মানুষের কল্যাণে সমাজ সেবামূলক কাজ ও করছেন। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে অবস্থিত একটি দাতব্য হাসপাতালের ১২০ জন পোলিও রোগীর অস্ত্রোপচার, দরিদ্র রোগীদের খাবার, ওষুধ, অস্ত্রোপ্রচার-এমনকি পোশাকের ব্যবস্থায় ও অর্থদান করেছেন।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G