জয়ের পথে ক্যামেরনের কনজারভেটিভ

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

conservativeযুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত। দেশের প্রায় ৫০ হাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিলো প্রায় ৫ কোটি। ভোটগণনা শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেলে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বুথ ফেরত জরিপের ফল জানিয়েছে, এবারে নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দল কনজারভেটিভ পার্টি। আর এখনো পর্যন্ত পাওয়া ফলাফলে সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল : ঘোষণা ৬৩৫/৬৫০

কোন দল কত আসন পেল

লেবার           কনজারভেটিভ টোরি       এসএনপি         ডিইউপি       লিব ডেম        অন্যান্য

২২৮                   ৩২০                        ৫৬               ৮                ৮               ১৫

২০১০-এর নির্বাচনের তুলনায় কোন দল কত আসন হারাল বা জিতল

দল                         জিতল               হারাল

লেবার                        ১৬                   ৪৬

কনজারভেটিভ               ২১                   ৭

এসএনপি                     ৪৮                   ০

ডিইউপি                       ১                     ১

লিব ডেম                      ০                    ৩৩

 

তথ্যসূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G