জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaবিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৈঠকে পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা করা হবে।

আজ বুধবার রাত ৯টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে স্থায়ী কমিটির বৈঠকের কথা বলা হচ্ছে কিন্তু তা ঠিক নয়। খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে, নির্বাচনের পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G