জলবায়ু ও জঙ্গিবাদে ঐকমত্য: জি-৭

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

g sevenজার্মানির আল্পসের বেভারিয়ানে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা হ্রাস ও জঙ্গিবাদ দমনে সামরিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন নেতারা।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে জি-৭ নেতারা বলেছেন, ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের পরিমাণ ৪০ থেকে ৭০ শতাংশে হ্রাস করার বিষয়ে সমর্থন দেবেন তারা। বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়েও সিদ্ধান্ত নেন এর নেতারা।

গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে বেশ কিছু কঠিন লক্ষ্য পূরণে, একজোট হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন, ‘ক্লাইমেট চ্যান্সেলর’ হিসেবে খ্যাতি পাওয়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জলবায়ু পরিবর্তনের শিকার দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তারও প্রস্তাব করেছেন তিনি। এছাড়া গ্রিসের ঋণ সংকট নিয়েও আলোচনা করেন জার্মান চ্যান্সেলর।

জলবায়ু ইস্যু নিয়ে কাজ করার পাশাপাশি জঙ্গি উত্থানের ফলে হুমকিতে পড়া বিশ্ব নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করতে ঐক্যমত পোষণ করেছেন নেতারা। ইউক্রেইনে লড়াই বন্ধে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে একমত হয়েছেন জি-সেভেন নেতারা।

পরে জি-সেভেন এর আলোচনায় যোগ দেন ইরাক, নাইজেরিয়া ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানরা। আলোচনায় দেশগুলোতে আইএস ও বোকো হারাম জঙ্গিদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট হুমকির বিষয়টি তুলে ধরা হয়। সম্মেলনে জার্মানি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা ও ইতালির রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G