জাতীয়ভাবে সর্বোচ্চ জাকাত সংগ্রহের স্বীকৃতি অর্জন করলেন ডিসি ফরিদা

প্রকাশঃ জুন ৩০, ২০২৬ সময়ঃ ১০:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ অপরাহ্ণ

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় জাকাত তহবিলে সর্বোচ্চ জাকাত সংগ্রহের কৃতিত্ব অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান পেয়েছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক এবং বর্তমান ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জাকাত তহবিল বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা খানমের নেতৃত্বে জাতীয় জাকাত তহবিলে দেশের সর্বোচ্চ পরিমাণ জাকাত সংগ্রহ করা সম্ভব হয়। বিভিন্ন জেলার জাকাত সংগ্রহের তথ্য মূল্যায়নের পর তাকে জাতীয় পর্যায়ে শীর্ষ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন একাধিক উদ্যোগ বাস্তবায়ন করে। এর মধ্যে ছিল জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় সভা এবং জাকাত প্রদানে উৎসাহিত করতে বিশেষ প্রচারণা। এসব উদ্যোগের ফলে জাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি সংগ্রহের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

স্বীকৃতি প্রসঙ্গে ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে জাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যাবে।

তিনি আরও বলেন, এই জাতীয় স্বীকৃতি তাকে ভবিষ্যতেও আরও আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে। জনস্বার্থ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G