জাপানে ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

japan fireজাপানের রাজধানী টোকিও’র হানেদা বিমানবন্দরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের এ অগ্নিকাণ্ডে ঘটে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, কারখানার দুই মিটার উচ্চতার একটি কুলিং টাওয়ার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। তবে তিনি এর থেকে বেশি কিছু জানাতে পারেননি।

কারখানাটি জাপানের বৃহত্তম ইস্পাত নির্মাণকারী প্রতিষ্ঠান নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটালের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি অগ্নিকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

টোকিওর কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি গুদামে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সামরিক গুদামঘরে বিস্ফোরণের পর রাতভর সেখানে আগুন জ্বলতে থাকে। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, দুটি ঘটনার মধ্যে কোন ধরনের যোগসূত্রের গুজবের ব্যাপারে টোকিও পুলিশ কিছু জানায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G