জাপানে ধেয়ে আসছে টাইফুন মিনদুলে

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৬ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Tayfuon

জাপানের রাজধানী টোকিওতে আজ শক্তিশালী টাইফুন মিনদুলে সরাসরি আঘাত হানতে যাচ্ছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট শক্তিশালী বাতাস ও ভারী বর্ষণের কারণে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাতীয় নিউজ চ্যানেল এনএইচকে জানায়, ঝড়ের কারণে দেশব্যাপী মোট ৩৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটগুলোর অধিকাংশই টোকিওর হানেদা বিমানবন্দরের।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর নাগাদ মিনদুলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঘাত হানার পর টাইফুনটি জাপানের রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় তোহোকু অঞ্চলের দিকে প্রবাহিত হতে পারে। 

টাইফুনটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে মিয়াকি দ্বীপ থেকে উত্তর দিকে আঘাত হেনেছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টা ১৮০ কিলোমিটার। মিয়াকিতে ঝড়ের আঘাতের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। দ্বীপটিতে প্রায় ২ হাজার ৬০০ লোক বাস

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকেলের ১৪৫টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এছাড়া অল নিপ্পন এয়ারওয়েইজ ৯৬ টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।  এতে বিমানগুলোর ২৬ হাজার ৯১০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অল নিপ্পন এয়ারওয়েইজ ৯৬ টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এতে ২১ হাজার ৩০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, বুটেল ট্রেনসহ টোকিও ও এর আশপাশের এলাকার প্রধান প্রধান ট্রেনগুলোতে যাত্রী সেবা স্বাভাবিক ছিল। ইস্ট জাপান রেলওয়ে ওই অঞ্চলের সবচেয়ে বড় ট্রেন পরিচালনাকারী সংস্থা।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G