জামায়াত নেতা সোবহানের রায় বুধবার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

Ami-Shompurno-Nirdosh0মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সিনিয়র নায়েবে আমির আবদুস সোবহানের মামলার রায় ঘোষণা করা হবে বুধবার(১৮ ফেব্রুয়ারি)।

বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনাল রায়ের এ দিন ধার্য্য করে।

এর আগে গত ৪ঠা ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল।

মাওলানা সোবহান ১৯৩৬ সালে পাবনা জেলার সুজানগর থানার মানিকহাটি ইউনিয়নের তৈলকুণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় তালাবিয়া আরাবিয়া সংগঠনের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন।

পাকিস্তান আমলে তিনি ছিলেন পাবনা জেলার জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য। ১৯৭০ সালে তিনি জামায়াতে ইসলাম থেকে পাবনা সদর আসনে এমএনএ নির্বাচন করে পরাজিত হন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G