জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৩৫

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরাসাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

রোববার, সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়,শনিবার রাত থেকে রোববার(২৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে জামায়াতের ৯ জন ও শিবিরের একজন রয়েছেন। অন্যরা নিয়মিত মামলার আসামি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সদর থানায় ১০ জন, কলারোয়ায় ছয়জন, তালায় একজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে চারজন, দেবহাটায় চারজন, পাটকেলঘাটায় একজন ও ডিবি পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G