জার্মানিতে ট্রেনে কুড়াল নিয়ে হামলা

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৬ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্কঃ

Germany-Attack20160719040835

জার্মানির মধ্যাঞ্চলে একটি ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত।এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন তবে, পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।

 সোমবার (১৮ জুলাই) রাতে মধ্যাঞ্চলের ওয়ার্শবার্গ শহরের হেইডিংসফেল্ড এলাকায় এ হামলা চালানো হয়। ঘটনার পরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।   বিবিসি জানায়, এ হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া জার্মানির সংবাদ সংস্থার বিবৃতি দিয়ে দি ইনডিপেনডেন্ট জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এ হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্সও জানায়, হামলাকারীর পরিচয় এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G