জাল টাকাসহ এক ব্যবসায়ী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

নয়ন বাবু (নওগাঁ প্রতিনিধি)

নওগাঁনওগাঁর সাপাহারে ৭৭ হাজার জাল টাকাসহ আনিসার রহমান (৩৪) নামের এক জাল নোট ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় আটক করে শনিবার সকালে তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর মো. হাসান আরাফাত এর নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার সুতারপাড়া তিলনা বাজার এলাকায় জাল টাকা লেনদেনের সময় আনিসার রহমানকে আটক করে।

আটকের পরে তাকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং রাতেই সাপাহার থানায় একটি মামলা দায়েরের পর আটকৃকত আনিসারকে থানায় সোপর্দ করা হয় ও জালনোট থানায় জমা দেওয়া হয়। আটককৃত আনিসার উপজেলার বারদোয়াস গ্রামের তবিজ উদ্দীনের পুত্র।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G