জীবনের ঝুঁকি নিয়ে শরীর মালিশ! (ভিডিও)

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Body-massage_elephantবডি ম্যাসাজ শরীরের ক্লান্তি দূর করার জন্য টনিক হিসেবে কাজ করে। শরীর ও মনের অবসাদ ও ক্লান্তি দূর করতেও এর জুড়ি মেলা ভার। ম্যাসাজের মাধ্যমে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি পেশী সচল হয়। শরীর ম্যাসাজের জন্য সব দেশেই বিভিন্ন আধুনিক যন্ত্র সমৃদ্ধ ল্যাব ও ম্যাসাজ সেন্টার গড়ে উঠেছে। তবে ব্যতিক্রমী এক ম্যাসাজ সেন্টারের খোঁজ পাওয়া গেছে থাইল্যান্ডের চ্যাং মাই প্রদেশে।

সেখানে দেখা গেছে, শরীরের ওপর একটি কাপড় দিয়ে নির্দিষ্ট দূরত্বে শুয়ে আছেন এক নারী । পা এবং শুঁড় দিয়ে তাদের শরীরে ম্যাসাজ করছে ৩ টন ওজনের হাতি! এই অস্বাভাবিক পদ্ধতির ম্যাসাজ অনেকটা ভীতিকর। সামান্য ভুলের কারণে যেকোনো সময় মৃত্যুও হতে পারে।

চ্যাং মাই প্রদেশের একটি জঙ্গলে দর্শনার্থীদের জন্য এই বিশেষ ম্যাসাজের অফার দেওয়া হচ্ছে। জঙ্গল কর্তৃপক্ষ জানায়, এখানে অনেকগুলো এশিয়ান হাতি শরীর ম্যাসাজ করে দেয়। এদের প্রতিটির ওজন আড়াই টন থেকে সাড়ে ৫ টন।

ইয়ান ম্যাকলিন নামে যুক্তরাষ্ট্রের এক দর্শনার্থী জানান, এশিয়া ভ্রমণের সময় বার্মার সাপসহ বিভিন্ন প্রাণি দিয়ে আমার শরীর ম্যাসাজ করেছি। কিন্তু এত বড় হাতি দিয়ে শরীর ম্যাসাজ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। হাতি দিয়ে শরীর ম্যাসাজের জন্য আমার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন থাইল্যান্ডের সাফারি পার্কের মালিক। সূত্র: ইন্ডিয়া টিভি।

প্রতিক্ষণ/এডি/পাভেল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G