জুতার কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার বংশালের শিক্কাটুলি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকান্ডে ৩জন দগ্ধ হয়েছেন।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন কারখানার শ্রমিক সালাউদ্দিন (৫৫), নাজিমউদ্দিন (১৬) ও পান্টি (১৮)।
ঘটনার পরপরই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা জানিয়েছেন, আগুনে সালাউদ্দিনের শরীরের ১৪%, নাজিমের ৩%, এবং পান্টির ৫% পুড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি আহত শ্রমিকরা।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর


















