জোয়ারের পানিতে ৪ শিশুর মৃত্যু

প্রকাশঃ জুলাই ৮, ২০১৬ সময়ঃ ৫:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Coxbazarকক্সবাজারের কুতুবদিয়া ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো আবুল হোসাইনের মেয়ে নয়ন মনি (১১), আকতার হোসেনের ছেলে মিছবাহ উদ্দিন (৭), কামাল হোসেনের মেয়ে সুমি আকতার (৮) এবং কায়সার হামিদের মেয়ে পিয়া মণি (৫)।

স্থানীয় সূত্র জানায়, চার শিশু বিকেলে ঈদ উপলক্ষে পার্শ্ববর্তী স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় জোয়ারের পানিতে হঠাৎ রাস্তা তলিয়ে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যায় শিশুরা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল আলম বলেন, বেড়িবাঁধের কারণে কুতুবদিয়ার জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। তাই  জনসাধারণকে সজাগ থাকতে বলা হয়েছে। মৃত শিশুদের প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা ও এক বস্তা চাল দেওয়া হয়েছে ।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G