টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accidentটাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

রোববার ভোরে চরপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ থেকে ডিপজল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে আসছিলো। চরপাড়া বাইপাস এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলুভর্তি একটি ট্রাকে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মাহবুব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G