ট্রাম্পকে হত্যার চেষ্টায় ব্রিটিশ গ্রেফতার

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

usa-election

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে এক পুলিশ অফিসারের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এক তরুণ। পরে তিনি জানান যে ট্রাম্পকে গুলি করার চেষ্টা করছিলেন তিনি। আদালতের নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে।

ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সধারী মাইকেল স্টিভেন স্যানফোর্ড এখন নেভাদা অঙ্গরাজ্যের পুলিশি হেফাজতে রয়েছেন।

শনিবার লাস ভেগাসে ট্রাম্পের একটি সমাবেশে পোষাকধারী একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করার পর মাইকেল স্যানফোর্ডকে গ্রেপ্তার করা হয়। তবে ঐ ঘটনায় কেউ আহত হয়নি। গ্রেপ্তারের পর মার্কিন নিরাপত্তা সংস্থা, সিক্রেট সার্ভিস স্যানফোর্ডকে জিজ্ঞাসাবাদ করে।

আদালতে জমা দেয়া নথিপত্র অনুযায়ী, শুধু ট্রাম্পকে গুলি করার লক্ষ্যে ক্যালিফোর্নিয়া থেকে নেভাদায় গাড়ি চালিয়ে এসেছেন বলে স্যানফোর্ড জানিয়েছেন।

আদালতের নথিপত্রে উল্লেখ রয়েছে যে মাইকেল স্যানফোর্ড প্রায় বছরখানেক যাবত এই হামলার পরিকল্পনা করছিলেন এবং গত শুক্রবার একটি শুটিং রেঞ্জে গিয়ে অস্ত্র চালনাও শেখেন। সেখানে তিনি একটি পিস্তল থেকে ২০ রাউন্ড গুলি করেন।

তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে যে তিনি ব্রিটিশ।

১৯ বছর বয়স্ক স্যানফোর্ড সিক্রেট সার্ভিসকে বলেছেন, তিনি গত ১৮ মাস যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং প্রথমে তিনি নিউ জার্সিতে বসবাস করতেন।

আদালতের নথিপত্রে তার বরাত দিয়ে বলা হয়েছে, তিনি ধারণা করেছিলেন যে হামলার সময় তার নিজেরও মৃত্যু হতে পারে। এমনকি এই সুযোগটি হাতছাড়া হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অ্যারিজোনায় অপর একটি ট্রাম্প সমাবেশের টিকেটও তার কাছে ছিল।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G