ট্রাম্পের কাছে পরাজয়ের দায় ব্যক্তিগতভাবে আমার

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ণ

‘২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের দায় ব্যক্তিগতভাবে আমার’ বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।

তিনি আরও বলেন, পরাজয়ের জন্য নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক জেমস কোমির কাছের চিঠি এবং নারী-বিদ্বেষও দায়ী।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ‘উইমেন ফর উইমেন’ শীর্ষক সিএনএনের অনুষ্ঠানে হিলারি এসব কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোর।

হিলারি বলেন, ‘আমি প্রার্থী ছিলাম, আমি ব্যালটে ছিলাম। প্রতিবন্ধকতা, নানা সমস্যা, ঘাটতির ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম। ভালো প্রচারাভিযানের কোনো বিষয় ছিল না। তবে জেমস কোমির চিঠি, রাশিয়ার উইকিলিকস ফাঁস—এগুলোর মিলিত ফলাফলে মানুষের মনে সন্দেহ তৈরি হয়, যারা আমাকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এর আগ পর্যন্ত আমি জয়ের পথেই ছিলাম।’

নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং দেশটির চরদের সঙ্গে ট্রাম্পের লোকজনের যোগাযোগের বিষয়গুলো এখন তদন্ত করছে এফবিআই। এ ছাড়া পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদের ইনটেলিজেন্স কমিটি পৃথক তদন্ত পরিচালনা করছে। এ বিষয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘ঐ হস্তক্ষেপের প্রমাণ অত্যন্ত জোরালো ও বিশ্বাসযোগ্য।’

নারীবিদ্বেষ কোনোভাবে পরাজয়ে প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে হিলারি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভূমিকা রেখেছে। অন্য বিষয়গুলোর ভূমিকা আছে। নারী-বিদ্বেষ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনের সার্বিক চিত্র। মনে রাখবেন, প্রতিপক্ষের চেয়ে আমি ৩০ লাখের বেশি ভোট পেয়েছি।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G