ট্রেনের ধাক্কায় পরীক্ষা দেয়া হলো না ফায়ার সার্ভিস কর্মীর

প্রকাশঃ জুলাই ৮, ২০১৭ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আবু তাহের (৪২) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আবু তাহের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওল সরদার গ্রামের আবু বকরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের নীলফামারী জেলা কার্যালয়ে ফায়ারম্যান হিসেবে কাজ করতেন।

রাজধানীর মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, নীলফামারী জেলায় ফায়ারম্যান হিসেবে কর্মরত আবু তাহের পদোন্নতি পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। সকালে নীলফামারী থেকে ট্রেনে করে ক্যান্টমেন্ট রেলস্টেশনে নামেন তিনি। এর পর পরই ট্রেন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ক্যান্টমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আহত হন আবু তাহের। পরে উপস্থিত লোকজন দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য আবু তাহেরের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G