ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষ: নিহত ১

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

ট্রেনসীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ভ্যানের সহকারী নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরও ৪ ব্যক্তি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস জানান, ‘ভোরে বাড়বকুন্ডে রেল দুর্ঘটনায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এই ঘটনায় কাভার্ডভ্যানের সহকারী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।’

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G