টয়লেট লিফট!

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

জাপানের লিফটেও থাকবে টয়লেটলিফটেও টয়লেট ! শুনে অবাক হচ্ছেন তাইতো? অবাক করার মতো এবং অবিশ্বাস করার মতো ব্যাপার হলেও এটা সত্যি। এবার লিফটেও থাকবে টয়লেট।

হ্যাঁ, ঘনঘন শক্তিশালী ভূমিকম্পে আটকে পড়া মানুষের কথা চিন্তা করে লিফটে টয়লেট স্থাপন ও খাবার পানির ব্যবস্থা করতে যাচ্ছে জাপান।

গত বুধবার টাইমস অব ইন্ডিয়া জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এর আগে গত শনিবার জাপানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লিফট বন্ধ হয়ে গেলে কয়েক ডজন মানুষ এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে পড়ে। এসময় তারা খাবার পানিসহ টয়লেট সংকটে ভোগে।

এ ঘটনার পরই টয়লেট লিফট বসানোর এ উদ্যোগ নেয়া হয়। এদিকে লিফটে জরুরি ভিত্তিতে টয়লেট স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়েছে জাপানের অবকাঠামো মন্ত্রণালয় ও লিফট ইন্ডাস্ট্রির এক সভায়।

টয়লটেগুলো নরম কার্ডবোর্ড দিয়ে নির্মাণ করা হবে। এতে পানি নিরোধক ব্যাগ ও পানি শোষন করতে পারে এরকম বস্তু ব্যবহার করা হবে বলে অবকাঠামো সভায় জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G