ডটবাংলা ডোমেইনের যাত্রা ১৬ ডিসেম্বর থেকে

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০১৬ সময়ঃ ৪:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

bangla-330x203১৬ ডিসেম্বর থেকে ডটবাংলা ডোমেইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

এ সময়ের মধ্যে ডোমেইন চার্জ, লোকবল নিয়োগসহ সব কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সব কাজ শেষ করে ডটবাংলা ডোমেইন ১৬ ডিসেম্বরে চালু করতে আমরা বদ্ধপরিকর। ঐ দিন থেকে জনগণ সেবা পাবে। ডটবাংলা ডোমেইন যাত্রার মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ ইন্টারনেটে নিজের ভাষাতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G