ডেভিড ক্যামেরনের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।

বৃহস্পতিবার সকালে ক্যামেরন গণভবনে যান এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠক হয় বলে জানা যায়।

ডেভিড ক্যামেরন বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকা পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সাবেক এই প্রধানমন্ত্রী ক্যামেরন মূলত ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করতে। এছাড়া ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের একটি গোলটেবিল বৈঠকেও তিনি অংশ নেবেন। লন্ডন স্কুল অব ইকনোমিকসের এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে। এই সেন্টারের উদ্যোগে গত মার্চে চালু হওয়া একটি কমিশনের চেয়ারম্যান ডেভিড ক্যামেরন। ঢাকায় এ কমিশনের একটি কার্যালয়ও রয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G